মূল বিষয়বস্তুতে যান
রক্তদান

রক্তদান কর্মসূচি

এক ব্যাগ রক্তে বাঁচতে পারে একটি জীবন

নোঙর ফাউন্ডেশনের রক্তদাতা তালিকায় যুক্ত হোন, অথবা রক্তের প্রয়োজনে আমাদের জানান। রক্তের গ্রুপ আর এলাকা মিলিয়ে আমরা কাছের দাতাকে খুঁজে দেব।

রক্ত দরকার

রোগীর রক্তের গ্রুপ, হাসপাতাল আর কবে লাগবে জানান। আমরা দ্রুত দাতা খুঁজে আপনার সাথে যোগাযোগ করব।

রক্তের জন্য আবেদন করুন

রক্তের জন্য নোঙর ফাউন্ডেশন কোনো টাকা নেয় না। কেউ টাকা চাইলে সাড়া দেবেন না, হেল্পলাইনে জানান।

রক্তদান

কীভাবে কাজ করে

  1. ১

    নিবন্ধন বা আবেদন

    রক্তদাতারা একবার নিবন্ধন করেন; রক্তের প্রয়োজনে রোগীর পরিবার আবেদন পাঠান।

  2. ২

    আমরা মিলিয়ে দেখি

    রক্তের গ্রুপ, এলাকা আর শেষ রক্তদানের তারিখ মিলিয়ে উপযুক্ত দাতা খুঁজি।

  3. ৩

    দাতা ও রোগীকে যুক্ত করি

    দাতার সম্মতি নিয়ে রোগীর পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দিই।

কারা রক্ত দিতে পারেন

  • বয়স ১৮ থেকে ৬০ বছর
  • ওজন কমপক্ষে ৫০ কেজি
  • শেষ রক্তদানের পর অন্তত ১২০ দিন (প্রায় ৪ মাস)
  • শারীরিকভাবে সুস্থ, কোনো সংক্রামক রোগ নেই

চূড়ান্ত সিদ্ধান্ত হয় রক্ত নেওয়ার আগে ব্লাড ব্যাংকের পরীক্ষায়।

রক্তদান সম্পর্কে জানুন

  • অল্প সময়ের কাজ

    পুরো প্রক্রিয়ায় সাধারণত ৩০–৪৫ মিনিট লাগে; রক্ত নিতে লাগে ১০ মিনিটের মতো।

  • শরীর নিজেই পূরণ করে

    দানের পর শরীর স্বাভাবিকভাবেই রক্ত পূরণ করে নেয়; তাই চার মাস পরপর রক্ত দেওয়া যায়।

  • এক ব্যাগে একাধিক জীবন

    এক ব্যাগ রক্ত থেকে লোহিত কণিকা, প্লাটিলেট আর প্লাজমা আলাদা করে একাধিক রোগীকে দেওয়া যায়।

কে কাকে রক্ত দিতে পারেন

লোহিত কণিকার ক্ষেত্রে সাধারণ নিয়ম। রোগীর জন্য চূড়ান্ত মিল (ক্রস-ম্যাচ) হাসপাতালে করা হয়।

দাতার গ্রুপযাদের দিতে পারেন
O−O−O+A−A+B−B+AB−AB+
O+O+A+B+AB+
A−A−A+AB−AB+
A+A+AB+
B−B−B+AB−AB+
B+B+AB+
AB−AB−AB+
AB+AB+

রক্তদান নিয়ে সাধারণ প্রশ্ন

এই ওয়েবসাইটের রক্তের আবেদন ফর্মে রোগীর রক্তের গ্রুপ, হাসপাতাল আর কবে লাগবে জানান। আমরা রক্তের গ্রুপ, এলাকা আর শেষ রক্তদানের তারিখ মিলিয়ে কাছের দাতা খুঁজে আপনার সাথে যোগাযোগ করিয়ে দেব। খুব জরুরি হলে হেল্পলাইনে কল করুন: +88 09649 666 649।

জরুরি প্রয়োজনে সরাসরি কল করুন

রক্তের জরুরি প্রয়োজনে আবেদনের পাশাপাশি আমাদের হেল্পলাইনে কল করুন।

+88 09649 666 649