নোঙর ফাউন্ডেশন

সংস্থার সাংগঠনিক কাঠামো

অত্র ফাউন্ডেশন একটি বেসরকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং ইহার কার্যাবলী সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার জন্য এর সাংগঠনিক কাঠামোতে তিনটি পরিষদ থাকবে।

০১

সাধারণ পরিষদ

সাধারণ সদস্য ও আজীবন সদস্যের সমন্বয়ে এ পরিষদ গঠিত হবে। এই পরিষদ বার্ষিক বাজেট অনুমোদন, বার্ষিক অডিট রিপোর্ট পর্যালোচনা, গঠনতন্ত্র সংশোধন ও অন্যান্য জটিল বিষয়াদির সমাধান করবে। এই পরিষদের অধিবেশন বৎসরে একবার অনুষ্ঠিত হবে। তবে তা বিশেষ প্রয়োজনে একাধিকবার করা যেতে পরে।

  • সাধারণ পরিষদের সদস্য সংখ্যা হবে সর্বনিম্ম ২৩ জন। প্রয়োজনে সদস্য সংখ্যা বাড়তে পারে।
  • সাধারণ পরিষদে মহিলা সদস্য থাকতে হবে।
  • সাধারণ পরিষদের সদস্যদের সুস্থ মস্তিস্ক সম্পন্ন কমপক্ষে ১৮ বছর বয়সের অধিকারী হতে হবে। সদস্যদের অবশ্যই সমাজ উন্নয়নে অভিজ্ঞতা ও এই প্রতিষ্ঠানের দর্শনের প্রতি একাত্ম থেকে সর্বোচ্চ পরিষদে কাজ করার আগ্রহ থাকতে হবে।

০২

কার্যনির্বাহী পরিষদ

সাধারণ পরিষদ এর সদস্যগণের মধ্যে থেকে নির্বাচিত অথবা মনোনিত ০৭(সাত) জন ব্যক্তি নিয়ে ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ থাকবে। নির্বাচিত সদস্যরা ০২(দুই) বছরের জন্য কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালন করবেন।

কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক কাঠামো নিম্নরূপঃ

  • সভাপতি
  • সহ-সভাপতি
  • সাধারণ সম্পাদক
  • যুগ্ম সাধারণ সম্পাদক
  • কোষাধ্যক্ষ
  • কার্যনির্বাহী সদস্য ১
  • কার্যনির্বাহী সদস্য ২
  • কার্যনির্বাহী পরিষদ সাধারণ পরিষদের সদস্যদের ভোটে অথবা মনোনয়নে ২ বছরের জন্য নির্বাচিত হবে।
  • নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের পর ১৫ (পনের) দিনের মধ্যে দায়িত্বভার বুঝে নিবেন।

০৩

উপদেষ্টা পরিষদ

ফাউন্ডেশনের এই পরিষদে ০৭ (সাত) সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ থাকবে। উপদেষ্টাগণ সংগঠন কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সফলভাবে বাস্তবায়নের জন্য সুচিন্তিত পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন। উলেখ্য সংশ্লিষ্ঠ এলাকার শিক্ষাবিদ (সাবেক/বর্তমান), ডাক্তার, ব্যাংকার, ইমাম/আলেম, সরকারি কর্মকর্তা (সাবেক/বর্তমান), বিশিষ্ঠ ব্যাবসায়ী, আইনজীবি ও প্রাক্তন মেম্বর/ চেয়ারম্যান/ গন্যমান্য ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠিত হবে।