---
title: "নোঙর ফাউন্ডেশন – সাতক্ষীরার স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠন | নোঙর ফাউন্ডেশন"
url: https://www.nongorfoundation.org/
language: bn
---

# নোঙর ফাউন্ডেশন – সাতক্ষীরার স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠন

নোঙর ফাউন্ডেশন দেবহাটা, সাতক্ষীরার একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠন। ২০০৬ সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য, রক্তদান, প্রশিক্ষণ ও অসহায় মানুষের সহায়তায় কাজ করছে।

## কার্যক্রম

### [অবাব (অন্ন, বাসস্থান, বস্ত্র)](https://www.nongorfoundation.org/activity/human_needs)

আর্থ-সামাজিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন সাধনের জন্য সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা। বহুমূখী সামাজিক কার্যক্রম বিশেষ করে মৌলিক চাহিদার (অন্ন, বাসস্থান, বস্ত্র) বিষয়ে প্রতিষ্ঠানের কার্যক্রমের মাধ্যমে ভারসাম্যপূর্ণ সমৃদ্ধি নিশ্চিত করণ।

### [শিক্ষা](https://www.nongorfoundation.org/activity/education)

শিক্ষা সকল সচেতনতার মূল। সবার জন্য সময়োপযোগী ও মানসম্মত মৌলিক শিক্ষাগ্রহণে সহায়তা করা। এ জন্য শিক্ষাকে গণমুখী ও সর্বজনীন করার মাধ্যমে শিক্ষার প্রতিটি স্তরে কার্যক্রম পরিচালনা করা।

### [চিকিৎসা](https://www.nongorfoundation.org/activity/health)

সুস্থ জীবন প্রশান্ত মন। গ্রামীণ জনপদে সময়োপযোগী কার্যকারী স্বাস্থ্যসেবা বাস্তবায়নে গঠনমূলক প্রচেষ্টা চালানো। প্রান্তিক মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করা।

### [প্রশিক্ষণ](https://www.nongorfoundation.org/activity/training)

দক্ষ হলে জীবিকা মেলে। এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন সাধনের জন্য আত্মনির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালি অবক্ষয়মুক্ত সমাজ গঠন করা। এজন্য পিছিয়ে পড়া সমাজের অনগ্রসর শিক্ষার্থী, নারী-পুরুষের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে প্রশিক্ষণ মূলক কর্মসূচি বা প্রকল্প প্রণয়ন করা।

### [সংস্কৃতি](https://www.nongorfoundation.org/activity/the_culture)

সংস্কৃতি সমাজের দর্পণ। সামাজিক সাংস্কৃতিতে আধুনিক ও যুগপোযোগী পরিবর্তনের মাধ্যমে রুচিশীল সংস্কৃতি প্রতিষ্ঠা ও সুস্থ সংস্কৃতির ক্রমবিকাশে নিরালস ভূমিকা রাখা।

### [সচেতনতা](https://www.nongorfoundation.org/activity/awareness)

নাগরিকের সচেতনতায় সমাজের সমৃদ্ধি। আর্থ-সামাজিক অবস্থার গতিশীলতা আনয়ন সমাজবদ্ধ মানুষের মাঝে পারস্পারিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমসাময়িক বিষয়ে সুদূরপ্রসারি পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন করা।

## রক্তদান কর্মসূচি

নোঙর ফাউন্ডেশনের রক্তদাতা তালিকায় যুক্ত হোন, অথবা রক্তের প্রয়োজনে আমাদের জানান। রক্তের গ্রুপ আর এলাকা মিলিয়ে আমরা কাছের দাতাকে খুঁজে দেব।

- [রক্ত দরকার](https://www.nongorfoundation.org/form/blood-request): রোগীর রক্তের গ্রুপ, হাসপাতাল আর কবে লাগবে জানান। আমরা দ্রুত দাতা খুঁজে আপনার সাথে যোগাযোগ করব।
- [রক্ত দিতে চাই](https://www.nongorfoundation.org/form/blood-donor): রক্তদাতা হিসেবে নিবন্ধন করুন। আপনার এলাকায় কোনো রোগীর রক্ত লাগলে আমরা আপনার সাথে যোগাযোগ করব।
- জরুরি প্রয়োজনে সরাসরি কল করুন: +88 09649 666 649

## প্রচারণা

- [স্বাবলম্বী প্রকল্প-২](https://www.nongorfoundation.org/campaign/self-reliance-project-2)
- [সমৃদ্ধ পাঠাগার নির্মাণ প্রকল্প](https://www.nongorfoundation.org/campaign/library-construction-project)
- [প্রেসক্রিপশন মেডিসিন প্রকল্প](https://www.nongorfoundation.org/campaign/prescription-medicine-project)

## যোগাযোগ

**ঠিকানা:** নোঙর ফাউন্ডেশন, নাংলা বাজার, দেবহাটা-৯৪৩০, দেবহাটা, সাতক্ষীরা।

**মোবাইল নম্বর:** +88 09649 666 649, +88 01568 777 768

**ই-মেইল:** nongorfoundation21@gmail.com
