আমাদের লক্ষ্য
লক্ষ্য ও উদ্দেশ্য
পারস্পারিক সহযোগিতার মাধ্যমে কল্যাণধর্মী কার্য বাস্তবায়ন ও মানবতার সেবায় সমৃদ্ধ সমাজ গঠন।

২০০৬
প্রতিষ্ঠাকাল
আমাদের লক্ষ্য
পারস্পারিক সহযোগিতার মাধ্যমে কল্যাণধর্মী কার্য বাস্তবায়ন ও মানবতার সেবায় সমৃদ্ধ সমাজ গঠন।
ভিশন
বৈষম্যহীন, বর্ণ, শ্রেনী ও জেন্ডার সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা যা হবে পরিবেশ নির্ভর।

২০০৬
প্রতিষ্ঠাকাল
সমৃদ্ধ সমাজ বিনির্মাণে অবিরাম প্রত্যয় এই মূলমন্ত্রকে সামনে রেখে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে কল্যাণধর্মী কার্য বাস্তবায়ন ও মানবতার সেবায় সমৃদ্ধ সমাজ গঠনের মহৎ উদ্দেশ্যে নিয়ে এই অগ্রযাত্রা। বিশ্বায়নের এই যুগে সংঘবদ্ধ সহযোগিতা ছাড়া সমাজ উন্নয়ন সম্ভব নয়। তাই সংঘবদ্ধ মানুষের চিন্তা, চেতনা ও বুদ্ধির বিকাশকে কাজে লাগিয়ে সমাজবদ্ধ মানুষের কল্যাণের জন্য সৃজনশীল কিছু করতে পারলে সমৃদ্ধ হবে সমাজ উপকৃত হবে জাতি এবং আগামী প্রজন্ম। সমাজ গঠনের কাজে নিয়োজিত ব্যক্তিদের সাংগঠনিক প্রজ্ঞা সমন্বিত করে এলাকার সর্বস্তরের জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা নিয়ে রাষ্ট্রীয় বিধি বিধানের সাথে সংগতি রেখে ২০০৬ সালে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হয়। যা একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করবে ইনশাআল্লাহ।
একটি অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক সংগঠন।
সমগ্র সাতক্ষীরা জেলায় কার্যক্রম পরিচালনা করা। পরবর্তীতে নিবন্ধন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অন্য অনুমোদিত জেলাসমূহে এর কার্যক্রম সম্প্রসারণ করা যাবে।
সমৃদ্ধ সমাজ বিনির্মাণে অবিরাম প্রত্যয়
স্বেচ্ছাসেবক হয়ে সমাজ গঠনের লক্ষ্যে সংগঠিত মানুষের চিন্তা, সচেতনতা ও বুদ্ধি একত্রিত করতে সাহায্য করুন।